রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বিমানবন্দর এলাকায় ডিএনসির অভিযানে ২৭কেজি গাঁজা উদ্ধার Logo যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, গাবতলী ও উত্তরা এলাকায় ডিএনসির পৃথক অভিযান Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ফের কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

অস্কার জিতল ‘আরআরআর’ সিনেমার নাটু নাটু গান

নিজস্ব প্রতিবেদক / ৩৯৯ Time View
Update : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১:১১ অপরাহ্ন
অস্কার জিতল ‘আরআরআর’ সিনেমার নাটু নাটু গান
অস্কার জিতল ‘আরআরআর’ সিনেমার নাটু নাটু গান

অস্কার জিতল ‘আরআরআর’ সিনেমার নাটু নাটু গান

ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক রাজামৌলির সিনেমা ‘আরআরআর’- এর হাত ধরে তেলেগু সিনেমায় মিললো প্রথম অস্কার। এবার অস্কারের মঞ্চে এই সিনেমার ‘নাটু নাটু’ গানটি পেল ‘বেস্ট অরিজিন্যাল সং’ বা সেরা মৌলিক গানের সম্মান।

‘বেস্ট অরিজিন্যাল সং’- এই বিভাগের অন্যান্য মনোনয়নগুলো হলো, অ্যাপলস, হোল্ড মাই হ্যান্ড, লিফট মি আপ এবং দিস ইজ আ লাইফ।

কালো গাউনে অস্কারের মঞ্চে অপরূপা রূপে ধরা দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কেননা এবার অস্কারের অন্যতম উপস্থাপক তিনি। ‘নাটু নাটু’ গানের পারফরম্যান্সের আগে মঞ্চে শিল্পীদের আহ্বান জানান দীপিকা।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় তাপপ্রবাহ

অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের পারফর্ম করেন গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। গানের তালে পা মেলান আমেরিকান ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিয়েব। তাকে সঙ্গ দেন একঝাঁক শিল্পী। ক্ষণিকের জন্য দুই নৃত্যশিল্পীকে দেখে রামচরণ ও এনটিআর জুনিয়র বলেও ভুল করেছেন অনেকে।

পারফরম্যান্স শেষে করতালিতে চারপাশ মুখর করে তোলেন উপস্থিত দর্শকরা। ‘আরআরআর’- এর ‘নাটু নাটু’ পেল স্ট্যান্ডিং ওভেশন। পারফরম্যান্সের কিছুক্ষণ পরেই অস্কারের শিরোপা গ্রহণ করেন সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণীর।

এর আগে ‘গোল্ডেন গ্লোবস’ ও ‘ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড’ এর মঞ্চে সেরা মৌলিক গানের শিরোপা জয় করেছে ‘নাটু নাটু’ গানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL