বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির Logo প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

৪৮ ঘণ্টার মধ্যেই ব্যাংক দেউলিয়া

নিজস্ব প্রতিবেদক / ৩৮০ Time View
Update : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১০:০০ অপরাহ্ন
৪৮ ঘণ্টার মধ্যেই ব্যাংক দেউলিয়া
৪৮ ঘণ্টার মধ্যেই ব্যাংক দেউলিয়া

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি)। সাধারণ ব্যাংকগুলোর মতো গত বুধবারও বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে। দেশটির অন্যান্য ব্যাংকের মতো এসভিপিও বর্তমান মূল্যস্ফীতি পরিস্থিতিতে খানিকটা তারল্য সংকটে ভুগছিল, তবে তা একেবারেই নগন্য। কিন্তু বুধবারের পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া হয়ে পড়েছে ব্যাংকটি।
পরে শুক্রবার (১০ মার্চ) সারাদেশে এসভিপির সমস্ত শাখা বন্ধের নির্দেশ দিয়েছেন ব্যাংকের পরিচালনা কমিটির সদস্যরা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
সিএনবিসি জানিয়েছে, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাংকটির এই অবস্থার মূল কারণ গুজব। বুধবার হঠাৎ চাউর হয়, সিলিকন ভ্যালি ব্যাংক গুরুতর আর্থিক ঘাটতিতে ভুগছে। ঘাটতি এতো বেশি যে, ব্যাংকের ব্যালান্স শিটের কিনারা করতেই প্রয়োজন অন্তত ২২৫ কোটি ডলার।
এই গুজব ছড়িয়ে পড়ার পর বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত হাজার হাজার গ্রাহক নিজেদের ব্যাংক হিসাব খালি করে টাকা তুলে নেন এসভিপি থেকে।
ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক পরিষেবাখাতের বিনিয়োগকারী রায়ান ফ্ল্যাভেই সিএনবিসিকে বলেন, ইউনিয়ন স্কয়্যার ভেঞ্চার্স এবং কোচুয়ে ম্যানেজমেন্টসহ কিছু মার্কিন আর্থিক ও ঋণদাতা প্রতিষ্ঠান এই গুজব ছড়ানোর সঙ্গে যুক্ত। বুধবার তারা এসভিবির বেশ কয়েকজন গ্রাহকের কাছে ইমেইল পাঠিয়ে বলেন, এসভিপি গুরুতর তারল্য সংকটে ভুগছে। যদি ব্যাংকটিতে আপনার টাকা থেকে থাকে— দ্রুত তুলে নিন।
রায়ান ফ্ল্যাভেই বলেন, ‘কেউ যদি আপনাকে বলে— ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, দ্রুত অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিন, দেরি করলে সেই টাকার কোনো হিসাব আর পাবেন না—আপনি কী করবেন?’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL