মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

ভারত-চীনের বন্ধু হওয়াই সঠিক সিদ্ধান্ত: শি জিনপিং

নিজস্ব প্রতিবেদক / ৬৩৭ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৭:২৮ অপরাহ্ন
ভারত-চীনের বন্ধু হওয়াই সঠিক সিদ্ধান্ত: শি জিনপিং
ভারত-চীনের বন্ধু হওয়াই সঠিক সিদ্ধান্ত: শি জিনপিং

ভারত-চীনের বন্ধু হওয়াই সঠিক সিদ্ধান্ত: শি জিনপিং

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিয়ানজিনে আয়োজিত এই বৈঠকের শুরুতেই শি বলেন, ভারত ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই উভয় দেশের জন্য ‌‌‌‌‌‘সঠিক সিদ্ধান্ত’।

রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

শি জিনপিং মোদিকে চীনে স্বাগত জানিয়ে বলেন, ‘গত বছর কাজানে আমাদের সফল বৈঠক হয়েছিল। আমরা বিশ্বের দুই প্রাচীন সভ্যতা, সবচেয়ে জনবহুল দুটি দেশ এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য। দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোর ঐক্য ও পুনর্জাগরণে ভূমিকা রাখা আমাদের যৌথ দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘ড্রাগন আর হাতির মিলনই আমাদের উভয়ের সঠিক পথ।’

চীনা প্রেসিডেন্ট উল্লেখ করেন, এ বছর ভারত-চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি। ‘আমাদের সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। বহুপাক্ষিকতা, বহুমেরু বিশ্ব এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আরও গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে যৌথভাবে কাজ করতে হবে,’ বলেন শি।

প্রায় ৫০ মিনিট ধরে চলা বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, সীমান্তে উত্তেজনা কমার পর এখন শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে, যা সম্পর্ক উন্নয়নে সহায়ক। তিনি দুই দেশের সম্পর্ককে ‘পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার’ প্রতিশ্রুতি দেন।

মোদি কৈলাশ মানস সরোবর যাত্রা ও ভারত-চীনের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের ২.৮ বিলিয়ন মানুষের স্বার্থ পরস্পরের সহযোগিতার সঙ্গে জড়িত, যা মানবতার সার্বিক কল্যাণের পথও প্রশস্ত করবে।’

দুই দিনের এসসিও সম্মেলনে ২০টিরও বেশি দেশের নেতা ও ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধান অংশ নিচ্ছেন। শি জিনপিং এই সম্মেলনে সভাপতিত্ব করছেন। ভারতের পাশাপাশি চীন, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশ সংস্থার সদস্য দেশ। আরও ১৬টি দেশ পর্যবেক্ষক বা “সংলাপ সহযোগী” হিসেবে যুক্ত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL