বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

ফিরছেন এসিপি প্রদ্যুম্ন, ৬ বছর পর ‘সিআইডি’

নিজস্ব প্রতিবেদক / ২৩০ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৭:০৭ অপরাহ্ন
ফিরছেন এসিপি প্রদ্যুম্ন, ৬ বছর পর ‘সিআইডি’
ফিরছেন এসিপি প্রদ্যুম্ন, ৬ বছর পর ‘সিআইডি’

ছয় বছর পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘সিআইডি’। ২০১৮ সালের ২৭ অক্টোবর শেষবারের মতো সিরিয়ালটি প্রচার হয়েছিল।

অনেকটা চমকে দিয়ে স্মৃতি জাগানিয়া সিরিয়ালটি ফেরানোর ঘোষণা দিয়েছে সনি টিভি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একঝলক প্রকাশের পর হুমড়ি খেয়ে পড়েছেন সিরিয়ালটির অনুরাগীরা।

এতে এসিপি প্রদ্যুম্ন চরিত্রে অভিনেতা শিবাজী সত্যমকে দেখা গেছে। ভারী বৃষ্টির মধ্যে গাড়ি থেকে ছাতা নিয়ে নামলেন তিনি। অভিজিতকেও (আদিত্য শ্রীবাস্তব) দেখা গেছে। সঙ্গে শোয়ের আইকনিক হুইসেলে স্মৃতিকাতর হয়েছেন দর্শকেরা।

দুই দিনের ব্যবধানে ১ লাখ ২৭ হাজারের বেশি রিঅ্যাক্ট এসেছে। সাত হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। কেউ কেউ লিখেছেন, ‘আমার শৈশবের প্রিয় সিরিয়াল আবার ফিরেছে দেখে খুশি হলাম।’

ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকদের মধ্যেও দারুণ জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালটি।

এ বছরের ডিসেম্বরেই ‘সিআইডি’র নতুন মৌসুম প্রচারে আসবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। নভেম্বরের মধ্যেই শুটিং শুরু হবে।

১৯৯৮ সালের ২১ জানুয়ারি সিরিয়ালটির সম্প্রচার শুরু হয়। বন্ধ হওয়ার আগে ১ হাজার ৫৪৭টি পর্ব সম্প্রচারিত হয়েছিল। প্রযোজক এবং চ্যানেলের মধ্যে বিবাদের কারণে সিআইডি সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL