মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, মৃত্যু ছাড়াল সাড়ে পাঁচশত

নিজস্ব প্রতিবেদক / ৩৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১:১৭ অপরাহ্ন
দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, মৃত্যু ছাড়াল সাড়ে পাঁচশত
দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, মৃত্যু ছাড়াল সাড়ে পাঁচশত

এ বছর ডেঙ্গুতে মৃ্ত্যের সংখ্যা সাড়ে ৫শ ছাড়িয়েছে। এর মধ্যে চলতি আগষ্ট মাসের ১ম ২৮ দিনেই ৩০৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩৩১ জন। মৃত্যু হয়েছে আরও ৮ জনের। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৯১৮ জন আর ঢাকার বাইরে ১ হাজার ৪১৩ জন। মৃত ৮ জনের মধ্যে ৬ জন ঢাকার। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ২১২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৯১৩ জন আর অন্যান্য বিভাগে ৪ হাজার ২৯৯ জন।

রবিবার হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২ হাজার ৩২৭ জন, মৃত্যু হয়েছে ১১ জনের। শনিবার রোগী ও মৃতের সংখ্যা  ছিল যথাক্রমে ১ হাজার ৯৬০ জন ও ৯ জন। শুক্রবার রোগীর সংখ্যা ১ হাজার ৫৯৪, মৃত্যু হয়েছে ১৪ জনের। এ বছর ১ জানুয়ারি থেকে গতকাল ২৮ আগষ্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে  ৫৫৬ জনের। এর মধ্যে ৩০৫ জনই চলতি আগষ্ট মাসে। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ২৩৬ জন পুরুষ আর ৩২০ জন নারী। ঢাকায় ৪১০ জন আর ১৪৬ জন ঢাকার বাইরে। এদিকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮৪২ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮ হাজার ৭৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL