শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

ঢাবিতে শিবিরের আত্মপ্রকাশ নিয়ে যা বলল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক / ৩৪০ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১১ অপরাহ্ন
ঢাবিতে শিবিরের আত্মপ্রকাশ নিয়ে যা বলল ছাত্রদল
ঢাবিতে শিবিরের আত্মপ্রকাশ নিয়ে যা বলল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসসহ সারাদেশের সকল ক্যাম্পাসে ইসলামি ছাত্র শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাবিতে “ছাত্র শিবিরে”র আত্মপ্রকাশের ঘোষণার বিষয়ে ছাত্রদলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ঢাকা ট্রিবিউনকে তিনি এ কথা বলেন।

নাছির উদ্দীন নাছির বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের আত্মপ্রকাশকে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখছি। প্রথমে সভাপতি পরে সেক্রেটারি যিনি কি না ছাত্রলীগেরও পদধারী নেতা। এরপরে সাবেক সভাপতি এরকম ধাপে ধাপে একজন- একজন নয়, বরং ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের তাদের সকল পর্যায়ের নেতাকর্মীদেরও আত্মপ্রকাশ করা উচিত বলে আমরা মনে করি।”

তিনি বলেন, “গোপন তৎপরতার মাধ্যমে কখনো জনসম্পৃক্ত রাজনীতি করা সম্ভব নয়। গোপনে এক দলের নেতা হয়েও প্রকাশ্যে অন্য সংগঠনের পদবী ধারণ করা প্রতারণামূলক আচরণ।  আমরা  ছাত্রশিবিরকে গোপন তৎপরতা, আত্মপরিচয়ের সংকট ও অনুপ্রবেশের সংস্কৃতি থেকে বের হয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চা করার আহবান জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL