মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৪৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ২:৫০ অপরাহ্ন
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ারা বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন গ্যাস ব্যবহার করছে রাশিয়া।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন গ্যাস এবং টিয়ার গ্যাস ব্যবহার করছে রাশিয়া যা আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের সমতুল্য। খবর সিএনএন, রয়টার্স

প্রথম বিশ্বযুদ্ধের সময় রাসায়নিক অস্ত্র হিসেবে ক্লোরোপিক্রিন গ্যাস ব্যবহার করেছিল জার্মানি। হেগ-ভিত্তিক অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্স (ওপিসিডব্লিউ) এই গ্যাসকে নিষিদ্ধ শ্বাসরোধকারী এজেন্ট হিসেবে তালিকাভুক্ত করেছে।

এই গ্যাসে প্রভাবে ফুসফুস, চোখ এবং ত্বককে জ্বালাতন করে, আক্রান্ত হলে সপ্তাহ ধরে বমি এবং ডায়রিয়া হতে পারে। বর্তমানে ক্লোরোপিক্রিনের সামরিক ব্যবহার নিষিদ্ধ করা হলেও কৃষিকাজে এর ব্যবহার রয়েছে।

গ্যাস হামলায় বেঁচে যাওয়া দুইজন ইউক্রেনীয় সৈন্য সিএনএনকে জানিয়েছে, ক্লোরোপিক্রিন গ্যাসে আক্রান্ত হওয়ার পর তাদের মুখে এবং গলার ভিতরে পোড়া ক্ষত তৈরি হয়েছে এবং শরীরে ফুসকুড়ি দেখা দিয়েছে।

তবে এ বিষয়ে ওয়াশিংটনের রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তারা। গত জানুয়ারিতে নেদারল্যান্ডসের রুশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছিল, আন্তর্জাতিক তদন্তকারীরা নিশ্চিত করেছে  রুশ সেনাবাহিনীর মজুদে কোনও রাসায়নিক অস্ত্র নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL