বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির Logo প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ি ও সবুজবাগ এলাকায় ডেঙ্গু ঝুঁকি শীর্ষে

নিজস্ব প্রতিবেদক / ৭৫৮ Time View
Update : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ন
রাজধানীর যাত্রাবাড়ি ও সবুজবাগ এলাকায় ডেঙ্গু ঝুঁকি শীর্ষে
রাজধানীর যাত্রাবাড়ি ও সবুজবাগ এলাকায় ডেঙ্গু ঝুঁকি শীর্ষে

ডেঙ্গু জ্বরে গেলো ৭ দিনে দৈনিক গড়ে প্রাণ গেছে প্রায় ১৪ জনের। আক্রান্তের সংখ্যাও বেড়েছে। হাসপাতালে নতুন দৈনিক গড় রোগী প্রায় ৩ হাজার। মৃতদের ৮৪ ভাগের প্রাণ যায় ভর্তির ৩ দিনের মধ্যে। সবচেয়ে বেশি আক্রান্ত জেলা ঢাকা। আর রাজধানীর সবচেয়ে বেশি ভয়ের এলাকা এখন যাত্রাবাড়ি ও সবুজবাগ।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেয়া সাপ্তাহিক তথ্যে উঠে এসেছে এই চিত্র। এদিকে, হাসপাতালগুলো আবারও ডেঙ্গুরোগীতে ঠাসা।

এদিকে, ডেঙ্গু আক্রান্তদের প্রায় ১৫ শতাংশেরই বয়স ২১ থেকে ২৫ এর মধ্যে। সবচেয়ে বেশি মারা গেছেন ৫১ থেকে ৫৫ বছর বয়সীরা।

ডেঙ্গুর শক সিনড্রোমে মৃত্যু আগের চেয়ে গত সপ্তাহে বেড়েছে আরও ১ শতাংশ। সুস্থ হতে হতে হঠাৎ এক্সপান্ডেট সিনড্রোমেও বেড়েছে মৃত্যু। হাসপাতালে ভর্তির ৩ দিনের মধ্যে প্রাণ গেছে ৮৪ শতাংশ রোগীর।

ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল ডা. একেএম জহিরুল হোসাইন বলেন, কোনো কোনো ক্ষেত্রে কলাপস অবস্থায় এসেছে রোগী। ব্লাড প্রেশার পাওয়া যায়নি। তাদেরকে দ্রুত স্যালাইন দিয়ে রিকভার করতে পারিনি। ডেঙ্গুতে নারীদের মৃত্যু বেশি, আক্রান্তে বেশি পুরুষ। আগের সপ্তাহের চেয়ে নারী মৃত্যু বেড়েছে ১ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা ড. মুশতাক আহমেদ বলেন, নারী-পুরুষ যারা বেশি অসুস্থ হয়ে পড়েছেন বা মারা গেছেন, তারা শনাক্তই হয়েছেন দেরিতে। আর আমাদের দেশে শহর বা গ্রাম যেখানেই বলি না কেন, শহরে তো প্রাথমিক স্বাস্থ্যসেবা নেই। সরকারি যে হার নির্ধারণ করা হয়েছে, সেই হারে তো পরীক্ষা করার সুযোগ নেই।

ঢাকার সরকারি বেসরকারি ৭৭টি হাসপাতালে রোগীদের তথ্য থেকে স্বাস্থ্য অধিদফতর বলছে, রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকিতে ১০ এলাকার মধ্যে শীর্ষে যাত্রাবাড়ি ও সবুজবাগ এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL