মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

‘ভারতে পাচারের সময়’ দিনাজপুর সীমান্তে ৪০ ভরি সোনাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক / ৫১৬ Time View
Update : শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১২:১০ অপরাহ্ন
‘ভারতে পাচারের সময়’ দিনাজপুর সীমান্তে ৪০ ভরি সোনাসহ যুবক আটক
‘ভারতে পাচারের সময়’ দিনাজপুর সীমান্তে ৪০ ভরি সোনাসহ যুবক আটক

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা থেকে ৪০ ভরির চারটি সোনার বারসহ এক যুবককে আটক করা হয়েছে; বারগুলো ভারতে পাচারের জন্য বহন করা হচ্ছিল বলে ভাষ্য জয়পুরহাট বিজিবির।

শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ দামুদর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।

আটক মোস্তাকিম রহমান (২২) উপজেলার দক্ষিণ দামুদর গ্রামের বাসিন্দা।

বিকালে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে একদল পাচারকারী ভারতে সোনা পাচার করছেন, এমন খবর পেয়ে সকালে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এ সময় সন্দেহভাজন মোস্তাকিমকে আটক করা হয়; পরে তার শরীর তল্লাশি করে চারটি সোনার বার পাওয়া যায় বলে জানান তিনি।

জব্দ করা চারটি সোনার বারের ওজন ৪০ ভরি; যার আনুমানিক বাজার মূল্য অর্ধ কোটি টাকা বলে জানায় বিজিবি।

আটক যুবককে বিরুদ্ধে মামলা দিয়ে বিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক তানজিলুর রহমান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL