বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির Logo প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

বায়ার্ন ম্যাচ থেকে ছিটকে গেলেন এমবাপ্পে

নিজস্ব প্রতিবেদক / ৩৩৬ Time View
Update : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:১৪ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:
শঙ্কাটাই সত্যি হলো। লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে পাওয়া চোটে তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন কিলিয়ান এমবাপ্পে। ফলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি খেলা হবে না তার।

মঁপেলিয়ের মাঠে বুধবার রাতে ৩-১ গোলে জিতে পিএসজি। ম্যাচটা একেবারেই ভালো কাটেনি এমবাপ্পের। চোট নিয়ে ২১ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে। এর আগে দুইবারের চেষ্টায় স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।

আগামী ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নকে আতিথ্য দেবে পিএসজি। দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ মার্চ।

এর আগে ৮ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কাপে মার্শেই ও এর তিন দিন পর লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে খেলবে পিএসজি। এই দুটি ম্যাচেও এমবাপ্পেকে পাবে না দলটি।

চলতি মৌসুমে ক্লাবের হয়ে ২৬ ম্যাচে ২৫ গোল করেছেন এমবাপ্পে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL