বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আসন্ন ঈদ উপলক্ষ্যে ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo আসন্ন ঈদ উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র অভিযান অব্যাহত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল

ঢাকায় ভারতের পররাষ্ট্রস‌চিব সৌরভ কুমার

নিজস্ব প্রতিবেদক / ৩৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১:১০ অপরাহ্ন
ঢাকায় ভারতের পররাষ্ট্রস‌চিব সৌরভ কুমার
ঢাকায় ভারতের পররাষ্ট্রস‌চিব সৌরভ কুমার

বৃহস্পতিবার (৬ জুলাই) সকা‌লে ভিস্তেরা এয়ারলাইনসের একটি বিমানে তিন সদস্যের প্রতিনিধিদলসহ দুদিনের সফরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্রসচিব (পূর্ব) সৌরভ কুমার ।

ভারতের পররাষ্ট্রসচিব (পূর্ব) সৌরভ কুমার ঢাকায় এসেছেন। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসেন তিনি।

ঢাকায় ভারতের পররাষ্ট্রস‌চিব সৌরভ কুমারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের দ‌ক্ষিণ এশিয়া অনু‌বিভা‌গে‌র মহাপ‌রিচালক র‌কিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটবার্তায় তার ঢাকায় পৌঁছানোর তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের দ‌ক্ষিণ এশিয়া অনু‌বিভা‌গে‌র মহাপ‌রিচালক র‌কিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইক‌মিশনার প্রণয় ভার্মা বিমানবন্দ‌রে সৌরভ‌ কুমারকে স্বাগত জানান।

দুদিনের এ সফ‌রে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন সো‌মে‌নের সঙ্গে বৈঠক করবেন সৌরভ। বৈঠকে আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে হ‌তে যাওয়া বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোটের (বিমসটেক) মন্ত্রী পর্যায়ের বৈঠকের পূর্বপ্রস্তুতি নি‌য়ে আলাপ কর‌বেন তারা।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারি থেকে ভারতের পররাষ্ট্রসচিবের (পূর্ব) দায়িত্ব পালন করছেন পেশাদার কূটনীতিক সৌরভ কুমার। এর আগে মিয়ানমার ও ইরানে দিল্লির হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন সৌরভ কুমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL