শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

‘টক্সিক’ মুক্তি পাচ্ছে না নির্ধারিত দিনে, জানালেন যশ

নিজস্ব প্রতিবেদক / ২২৫ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ন
‘টক্সিক’ মুক্তি পাচ্ছে না নির্ধারিত দিনে, জানালেন যশ
‘টক্সিক’ মুক্তি পাচ্ছে না নির্ধারিত দিনে, জানালেন যশ

কন্নড় সুপারস্টার যশের ছবি মানে হুলস্থুল কাণ্ড! তাঁর ছবি মুক্তির সঙ্গে সঙ্গে সিনেমাপ্রেমীরা ভিড় করেন প্রেক্ষাগৃহে। এমনকি যশের ছবির ঘোষণার পর থেকে ছবিটিকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে যায়। এই প্যান ইন্ডিয়া তারকার ‘টক্সিক’ ছবিকে ঘিরে এমনই উন্মাদনা দেখা যাচ্ছে। আগামী বছর এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ‘টক্সিক’ নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না। এ খবর প্রকাশ্যে আসার পর যশের অনুরাগীরা হতাশ।

‘কেজিএফ’ ছবির হাত ধরে রাতারাতি প্যান ইন্ডিয়া নায়ক হয়ে উঠেছিলেন যশ। এই ছবির পর থেকে তাঁর তারকাখ্যাতি আকাশছোঁয়া। গত বছর ‘টক্সিক’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল।

এর পাশাপাশি জানানো হয়েছিল যে ছবিটি ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে। কিন্তু ‘টক্সিক’ ওই দিন মুক্তি পাচ্ছে না। আর এ কথা স্বয়ং যশ জানিয়েছেন। এক সাক্ষাৎকারে এই দক্ষিণি তারকা বলেছেন, ‘“টক্সিক” ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না।’

যশের ভাষ্যে, ছবিটির শুটিং শুরু হওয়ার আগে তাড়াহুড়ো করে এর মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। ‘টক্সিক’ ছবি মুক্তির নতুন দিনক্ষণের প্রসঙ্গে যশকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘এখনই আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। কিছুদিন পর আনুষ্ঠানিক ভাবে সবকিছু ঘোষণা করা হবে।

“টক্সিক”-এর ভিএফএক্সের কাজ অস্কার ও জাতীয় পুরস্কারজয়ী সংস্থা ডিএনইজি করতে চলেছে।’

‘টক্সিক’ ছবিতে যশ ছাড়া নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশিকে দেখা যাবে। মেগা বাজেটের এই ছবিতে তথ্যপ্রযুক্তির অনেক কারিকুরি থাকবে। শুটিং চলছে নিয়মিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL