বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

কোহলি খেলবেন তাই লাইভ দেখানো হবে ম্যাচ

নিজস্ব প্রতিবেদক / ১৭৭ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ১:১৬ অপরাহ্ন
কোহলি খেলবেন তাই লাইভ দেখানো হবে ম্যাচ
কোহলি খেলবেন তাই লাইভ দেখানো হবে ম্যাচ

বাইশগজে খেলতে নামবেন বিরাট কোহলি। অথচ তার ভক্ত-সমর্থকরা সেই ম্যাচ দেখা থেকে বঞ্চিত থাকবেন! তাও কী হয়! স্রেফ কোহলির জন্যই শেষমুহূর্তে নিজেদের সম্প্রচার সূচিতে বড়সড় বদল করল জিও সিনেমা। ৩০ জানুয়ারি শুরু হতে চলা ভারতের ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে খেলবেন কোহলি। আর নিয়ম পাল্টে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। সে কারণেই দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ছিল। খেলার প্রথম দিনেই অন্তত ১০ হাজার দর্শক স্টেডিয়ামে আসতে পারেন বলে অনুমান করা হচ্ছে। বড় ভিড় সামলাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে দিল্লির ক্রিকেট সংস্থা। কিন্তু প্রথমে ঠিক ছিল এই ম্যাচ লাইভ স্ট্রিমিং করা হবে না।

বিসিসিআই জানায়, গ্রুপ পর্বের তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচার হবে জিও সিনেমায়। কর্নাটক বনাম হরিয়ানা, বাংলা বনাম পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর বনাম বরোদা। কিন্তু কোহলিকে ঘিরে সমর্থকদের উন্মাদনের কথা ভেবে শেষবেলায় সেই সূচিতে বদল করা হচ্ছে। তড়িঘড়ি জিও সিনেমা দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ দেখানোর উদ্যোগ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL