মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

এবার লেবানন থেকে সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৪৬০ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ২:৩৪ অপরাহ্ন
এবার লেবানন থেকে সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এবার লেবানন থেকে সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের শীর্ষ কমান্ডার আব্বাস  নিলফোরোওশানের নিহতের পর শুক্রবার বৈরুত সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরাইলের বিরুদ্ধে ইরান এবং হিজবুল্লাহর যখন পাল্টাপাল্টি হামলার বিরাজ করছে তখন এ সফরে যান তিনি।

এবার বৈরুত থেকে সিরিয়া সফরে গিয়েছেন ইরানের শীর্ষ এই কূটনীতিক। শনিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সিরিয়ার কর্মকর্তাদের সাথে আঞ্চলিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে শনিবার দামেস্কে পৌঁছেছেন।  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও এটি নিশ্চিত করেছে।

ইরানের কাছ থেকে অনেক বছর ধরেই আর্থিক ও সামরিক—উভয় দিক থেকে জোরালো সমর্থন পেয়ে আসছে হিজবুল্লাহ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদেরও ঘনিষ্ঠ মিত্রও গোষ্ঠীটি। আর সিরিয়ার বর্তমান সরকার ওই অঞ্চলে ইরানের পুরোনো নির্ভরযোগ্য মিত্র।

লেবানন সফরকালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরিসহ হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

গত ২৭ সেপ্টেম্বর বৈরুতের দাহিয়ায় হিজবুল্লাহর সেন্ট্রাল কমান্ড লক্ষ্য করে রাতভর বোমা হামলা চালায় ইসরাইল।  এতে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইরানিকমান্ডার আব্বাস নিলফোরোওশান নিহত হয়।  এর জেরে মঙ্গলবার ইসরাইলের ভূখণ্ডে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এ দিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে ইসরাইলি হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১৫১। এ নিয়ে গত ১৭ সেপ্টেম্বর থেকে লেবাননজুড়ে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে।  এর মধ্যে ২৬১ জন নারী ও ১২৭টি শিশু রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL