বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির Logo প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

ঈদে মুক্তি পাচ্ছে সজল-পূজার ‘জ্বীন’

নিজস্ব প্রতিবেদক / ৩২১ Time View
Update : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৪:০৮ অপরাহ্ন
প্রায় চার বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘জ্বীন
প্রায় চার বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘জ্বীন

প্রায় চার বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘জ্বীন’। জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও চিত্রনায়িকা পূজা চেরি প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন সিনেমাটিতে। ২০১৯ এ শুটিং শেষের পর মুক্তির তারিখ চূড়ান্ত করেও কয়েক দফায় তা পিছিয়ে যায়। সিনেমাটি আদৌ মুক্তি পাবে কি না এ নিয়ে নানা সংশয় ছিল। এবার জানা গেল, আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘জ্বীন’। এমনটিই নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, ‘সত্য ঘটনার আঁধারে নির্মিত ‘জ্বীন’ সিনেমাটি অনেক প্রতীক্ষিত ও সবার আগ্রহে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। আশা করি, নতুন জুটির সিনেমাটি সবার ভালো লাগবে।’

সাইকো থ্রিলার গল্পের সিনেমাটিতে একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন সজল। আর মোনালিসা চরিত্রে অভিনয় করেছেন পূজা। সবাই তাকে আদর করে মোনা বলে ডাকে। সজলের সঙ্গে এর আগে শিশুশিল্পী হিসেবে একটি নাটকে অভিনয় করেছিলেন পূজা। তবে এবারই প্রথম নায়িকা চরিত্রে সিনেমায় সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত তারা।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমাতে সজল-পূজা ছাড়াও আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরা প্রমুখ। সাভারের আমিন বাজার, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও বিএফডিসি’সহ বিভিন্ন জায়গায় সিনেমাটির শুটিং হয়েছে। হলিউড ও বলিউডের কারিগরি প্রযুক্তিতে হয়েছে এর সিজি’র কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL