মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

ঈদের দিনসহ ১০ দিন ঢাকায় কাঁচা চামড়া পরিবহণ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক / ২২৯ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন
ঈদের দিনসহ ১০ দিন ঢাকায় কাঁচা চামড়া পরিবহণ নিষিদ্ধ
ঈদের দিনসহ ১০ দিন ঢাকায় কাঁচা চামড়া পরিবহণ নিষিদ্ধ

সারা দেশ থেকে ঢাকায় কাঁচা চামড়া পরিবহণে ১০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘সরকার ঈদের দিনসহ পরবর্তী ১০ দিন অন্য জেলা হতে ঢাকায় কাঁচা চামড়া পরিবহণ নিষিদ্ধ করেছে।’

এর আগে গত ২৫ মে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছিলেন, কুরবানির ঈদের সময় চামড়ার বাজারে সরবরাহ নিয়ন্ত্রণ করতে ১০ দিন ঢাকায় চামড়া প্রবেশ বন্ধ রাখা হবে। স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণের সুবিধার্থে সারা দেশে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ বিতরণ করার কথাও বলেছিলেন তিনি।

তিনি বলেন, ঢাকায় চামড়া প্রবেশ বন্ধের ফলে গ্রামাঞ্চলের চামড়া সংরক্ষণকারীরা লবণের মাধ্যমে সংরক্ষণ করতে পারবে। যারা কুরবানির পশু জবাই করেন তারা চামড়া মাদরাসা বা এতিমখানায় দিয়ে দিতে পারবেন, যা সংরক্ষণ করে পরে বিক্রি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL