বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির: জামায়াত আমির Logo প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানে ৯ সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক / ৩৩১ Time View
Update : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৩:৫১ অপরাহ্ন
আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানে ৯ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনা নিহত হয়েছেন। সোমবারের (৬ মার্চ) ঘটনায় আহত হন আরও ১৩ জন।

স্থানীয় পুলিশের মুখপাত্র ইজাজ আহমেদ জানান, শক্তিশালী বিস্ফোরণে বেলুচিস্তান কনস্টেবুলারির অন্তত ৯ সেনা নিহত হন।

নিরাপত্তা সদস্যরা বেলুচিস্তানের কাছি জেলা একটি বাসে ভ্রমণ করছিলেন। প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিস্ফোরণ ঘটে। পুলিশের আরেক মুখপাত্র মেহমুদ খান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আত্মঘাতী হামলাকারী একটি মোটরসাইকেলে চড়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

সেনারা সপ্তাহব্যাপী গবাদিপশুর প্রদর্শনী থেকে ফিরে আসছিল। সেখানে তারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

এ ঘটনায় হাসপাতালের কর্মকর্তারা জানান, হামলায় ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার এটিই সবশেষ ঘটনা। এখন পর্যন্ত আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL