মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক অভিযানে ৫কেজি গাঁজাসহ গ্রেফতার ২ Logo দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক কুশসহ ২ ভারতীয় নাগরিক গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

হাসপাতালে ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক / ৫০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ২:৪৯ অপরাহ্ন
হাসপাতালে ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে
হাসপাতালে ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০১ মে) সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি।

তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের নির্দেশে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালের উদ্দেশে রওনা হন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা দিয়ে ৭টা ৫ মিনিটে সেখানে পৌঁছান তিনি।

যুক্তরাষ্ট্র থেকে আসা তিন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে গত বছরের ২৬ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের যকৃতে ‘ট্র্যান্সজাগুলার ইন্ট্রাহেপেটিক পোরটোসিসটেমিক শান্ট (টিপস)’ প্রক্রিয়ায় অস্ত্রোপচার করা হয়। টিপস প্রক্রিয়ার মাধ্যমে তার দুটি রক্তনালির মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করেন চিকিৎসকরা।

এর আগে গত বছরের ১০ জুন রাত পৌনে ৩টার দিকে খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। তখন প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে ২৪ জুন বাসায় ফেরেন তিনি। এর ঠিক দেড় মাস পর ৯ আগস্ট আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

‘বিদেশে যাওয়া যাবে না এবং বাড়িতে বসে চিকিৎসা নিতে হবে’- এ দুই শর্তে অন্তর্বর্তীকালীন মুক্তিতে রয়েছেন খালেদা জিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL