মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo বাংলাদেশে অপটোমেট্রিস্ট ও ফিজিওথেরাপিস্টের পেশাগত স্বীকৃতি: ISCO-08 অনুযায়ী সঠিক শ্রেণিবিন্যাস কেন জরুরি? Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২

শিশু নিরাপত্তাজনীত ইস্যুতে এক্সকে করা হলো জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৬১৬ Time View
Update : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৬:৫১ অপরাহ্ন
শিশু নিরাপত্তাজনীত ইস্যুতে এক্সকে করা হলো জরিমানা
শিশু নিরাপত্তাজনীত ইস্যুতে এক্সকে করা হলো জরিমানা

শিশুদের নিরাপত্তায় সহযোগিতা করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (টুইটারের নতুন নাম) জরিমানা করেছে অস্ট্রেলিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এ কারণে ইলন মাস্কের মালিকানাধীন এক্সকে ৩ লাখ ৮৬ হাজার ৫০০ ডলার জরিমানা করেছে অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিরাপত্তা নিয়ে কাজ করা সরকারি সংস্থা।

অস্ট্রেলিয়ার ইন্টারনেট সেফটি ওয়াচডগ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শিশুদের আপত্তিকর কনটেন্টও প্রচার হচ্ছে। এর বিরুদ্ধে কাজ করার জন্য বলা হলেও এক্স কর্তৃপক্ষ এ নিয়ে কোনো সহযোগিতামূলক মনোভাবই দেখায়নি। এ কারণে এবার জরিমানা করা হয়েছে।

তবে শিশুদের নিয়ে এমন আপত্তিকর কনটেন্ট সরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা গত নভেম্বরেই জানিয়েছিলেন এক্সের মালিক ধনকুবের ইলন মাস্ক। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। অস্ট্রেলিয়ার সেফটি কমিশন বলছে, মাস্ক এমন ফাঁকা বুলিই আওড়ে যান সবসময়।

ইন্টারনেট নিরাপত্তা নিয়ে ২০২১ সালে নতুন আইন করে অস্ট্রেলিয়া। এতে বলা হয়, অনলাইন নিরাপত্তা নিয়ে করা সব কার্যক্রমের বিস্তারিত তথ্য চাইলেই দিতে বাধ্য থাকবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। না দিলে গুনতে হবে জরিমানা। এমনকি জরিমানা না দিলেও মুখোমুখি হতে হবে আদালতের।

এর আগে শিশুদের কনটেন্ট নিয়ে কাজে সহযোগিতা না করায় সতর্কবার্তা দেওয়া হয় অ্যালফাবেটের প্রতিষ্ঠান গুগলকেও। এক্স শিশুদের জন্য বেশি অনিরাপদ বলেই সরাসরি জরিমানা করা হলো। এ ব্যাপারে জানতে চাওয়া হলে কোনো সাড়াও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL