বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

রংপুরের বিপক্ষে জয়ের পর সমালোচকদের উদ্দেশ্যে যা বললেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক / ৪৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১:৪৩ অপরাহ্ন
রংপুরের বিপক্ষে জয়ের পর সমালোচকদের উদ্দেশ্যে যা বললেন মুশফিক
রংপুরের বিপক্ষে জয়ের পর সমালোচকদের উদ্দেশ্যে যা বললেন মুশফিক

রংপুরকে হারাতে যে সব থেকে বেশি ভূমিকা পালন করেছেন তিনি হলেন অভিজ্ঞ ব্যাটার ও উইকেটকিপার মুশফিকুর রহিম।

বুধবার রাতে সংবাদ সম্মেলনে এমনই এক প্রশ্ন ছুড়ে দেওয়া হলো মুশফিকুর রহিমের দিকে। উত্তর দিতে গিয়ে জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার যেন সমালোচকদের জবাব দিতে ছাড়লেন না। কথা বললেন নিজের ফিটনেস আর দেশের তরুণ ক্রিকেটারদের নিয়েও।

এবারের বিপিএলে মুশফিকদের বরিশালে অভিজ্ঞ ক্রিকেটারদের ছড়াছড়ি। অভিজ্ঞতার প্রশ্নে খানিক হালকা মেজাজেই মুশফিক বলেন, ‘কেন ভাই টুর্নামেন্ট শুরুর আগে তো বললেন যে, বরিশাল সবচাইতে বুড়াদের টিম। অভিজ্ঞদের নিয়ে টি-টোয়েন্টিতে খেলা হয় না। তো হিয়ার উই আর।

‘আমার কাছে মনে হয় এই ধারণাটা খুবই ভুল। যেই বলুক, আপনারা বলেন বা যে কোনো… অভিজ্ঞতা এবং তারুণ্য, সবসময় একটা মিক্সার থাকে যে কোনো ফরম্যাটে; টি-টোয়েন্টি বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন— সব ফরম্যাটেই’, যোগ করেন মুশফিক।

অবশ্য তরুণদের উত্থানের জন্য সিনিয়র ক্রিকেটারদের ভূমিকাও বড় করে দেখছেন তিনি— ‘এটাই হচ্ছে একটা দুনিয়ার নিয়ম। নতুনরা আসবে, পুরনোরা চলে যাবে এবং তাদের সংমিশ্রণে ওই জিনিসটা তৈরি হয়ে যাবে। ওই লিগেসিটা যেন আমরা যারা আছি তারা যেন রেখে যেতে পারি এবং তারা যেন এখান থেকে বড় হয়।’

যদিও ফিটনেসের বেলায় আত্মবিশ্বাসী মুশফিকের সুর খানিক ভিন্ন। নিজের ফিটনেস নিয়ে বললেন, ‘আমার কাছে খারাপ লাগে। কারণ আপনি যদি এখনো অনেক তরুণ খেলোয়াড়দের আমার সামনে নেন, আমি অবশ্যই নিশ্চিত তারা আমার ফিটনেসের ধারেকাছেও থাকতে পারবে না। আমি এটা লিখে দিতে পারি। ফিটনেসের ক্রাইটেরিয়া কীভাবে দেবেন বয়স বা ধরেন পারফরম্যান্সে। ’

‘আমার কাছে মনে হয় বয়স ও পারফরম্যান্সের থেকে সবচেয়ে বড় হয় ফিটনেস বা পারফরম্যান্সটা কতটুকু। বয়স জাস্ট আ নাম্বার। না হলে জেমি অ্যান্ডারসনের মতো, যাক নম্বরটা হয়তো এদিক-ওদিক হবে; এ রকম খেলোয়াড় খুব কম থাকত। কিন্তু এখনো হি ইজ ডুয়িং হোয়াট হি ডাজ বেস্ট,’ যোগ করেন মুশফিক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL