মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা

বৃষ্টিপাত ও মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

নিজস্ব প্রতিবেদক / ৩২৮ Time View
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১:০০ অপরাহ্ন
বৃষ্টিপাত ও মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
বৃষ্টিপাত ও মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের বর্ধিতাংশ অবস্থায় করায় সারা দেশে আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার ( ১৮ অক্টোবর) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এসময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সবশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭ মিলিমিটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL