রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo মোবাইলের আলো নয়, অদেখা সমস্যাটিই কি আমাদের চোখের সবচেয়ে বড় ঝুঁকি? Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১৩০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও গোয়েন্দা ঢাকা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo দ্বিতীয় লংমার্চ থেকে যেসব দাবিদাওয়া জানাল জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট Logo ডিএনসি কিশোরগঞ্জ কর্তৃক ২০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার Logo একই বিষয়ে পড়াশোনা, শিক্ষার মানও হোক সমান: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo সরকারকে এখনই সতর্ক হতে হবে: ভেতরের দুর্বলতা যেন সরকারের অর্জনকে নষ্ট না করে Logo ডিএনসি গাজীপুর কর্তৃক ১৫০০ পিস ইয়াবা উদ্ধার

বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল ও চাঁদপুরে ৩,৫০০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ জন

নিজস্ব প্রতিবেদক / ৪৭৫ Time View
Update : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১:৩০ অপরাহ্ন
বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল ও চাঁদপুরে ৩,৫০০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ জন
বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল ও চাঁদপুরে ৩,৫০০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ জন

নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল ও চাঁদপুরে ৩,৫০০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ জন

(সোমবার) ২১ শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল এর সহকারী পরিচালক এনায়েত হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বরিশাল মডেল থানাধীন হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভান্ডার এর সম্মুখে নতুল্লাবাদ টু রুপাতলীগামি মহাসড়কের উপর হাসানস  ট্রাভেলস যাত্রীবাহী বাসের জি-৩, জি-৪ আসনে অভিযান পরিচালনা করে যাত্রী মোঃ হেলাল হোসেন (২৫) ও মো: সন্টু খান (৩০)  এর দেহ তল্লাসি করে  ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল মজিদ বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে (রবিবার) ২০শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, চাদপুর এর সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এর সার্বিক তত্বাবধানে উপপরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চাঁদপুর সদর থানাধীন হরিণা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে  ১০ (দশ ) কেজি গাঁজাসহ মোঃ রফিকুল ইসলাম (৩০) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL