সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকল ডর্টমুন্ড

নিজস্ব প্রতিবেদক / ৪৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ২:৫১ অপরাহ্ন
পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকল ডর্টমুন্ড
পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকল ডর্টমুন্ড

ঘরের মাঠে সমর্থকদের উল্লাসে সবসময় বাড়তি এক আত্মবিশ্বাস পায় বরুশিয়া ডর্টমুন্ড। গতকালও তার ব্যতিক্রম হয়নি।

প্রথমার্ধে এগিয়ে যায় তারা। বিরতির পর একের পর এক আক্রমণ করতে থাকে পিএসজি। এতে অবশ্য লাভ হয়নি, হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।

গতকাল রাতে সিগনাল এদুনা পার্কে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে ডর্টমুন্ড। দলটির হয়ে একমাত্র গোলটি করেন নিকলাস ফুয়েলখুগ।

ঘরের মাঠে ম্যাচের চতুর্দশ মিনিটে প্রথম সুযোগ পায় ডর্টমুন্ড। মার্সেল সাবিৎজার প্রচেষ্টা অবশ্য ঠেকিয়ে দেন দোনারুম্মা। তবে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি তারা। ৩৬তম মিনিটে গোলটি করেন ফুয়েলখুগ। সতীর্থ থেকে পাওয়া লং বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে দারুণ এক শটে জাল খুঁজে নেন জার্মান ফরোয়ার্ড। বিরতির একটু আগে আরও একটি সুযোগ পায় স্বাগতিকরা। সাবিৎসারের জোরাল ভলি অবশ্য ঠেকাতে সফল হন পিএসজি গোলরক্ষক।

বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। একের পর এক আক্রমণে ডর্টমুন্ডের পরীক্ষা নেয় তারা। ৫১তম মিনিটে কিলিয়ান এমবাপের শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি শটে আবারও পোস্ট কাঁপান আশ্রাফ হাকিমি। ৭২তম মিনিটে দারুণ সুযোগ পান ওসমান দেম্বেলে। যদিও তার শট ঠেকিয়ে দেন ডর্টমুন্ড গোলরক্ষক। শেষ পর্যন্ত ফরাসি ক্লাবটি আর গোল করতে পারেনি।

ডর্টমুন্ডের এই জয়ে জার্মান ফুটবল পেল দারুণ এক সুখবর। আগামী মৌসুমের ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগে বুন্ডেসলিগার শীর্ষ পাঁচ দল সরাসরি খেলতে পারবে।

আগামী মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি লেগে ডর্টমুন্ডকে আতিথ্য দেবে পিএসজি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL