বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), (দক্ষিণ) ও ফরিদপুর কর্তৃক বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার Logo ডিএনসি কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৫৭৫০০ পিস ইয়াবাসহ চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo তারেক রহমানের আসনে পেশাজীবীদের মিছিল Logo এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট Logo নির্বাচনি কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে ইসির সভা Logo বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা Logo ডিএনসি নোয়াখালী, সেনাবাহীনী ও র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিপা ভাইরাসের কারন বাদুড় এর সংক্রামন, যা সামপ্রতিক সময়ে কেরেলার গাছে গাছে ঝুলছে বাদুড়

নিজস্ব প্রতিবেদক / ৩২৭ Time View
Update : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন
নিপা ভাইরাসের কারন বাদুড় এর সংক্রামন যা সামপ্রতিক সময়ে কেরেলার গাছে গাছে ঝুলছে বাদুড়
নিপা ভাইরাসের কারন বাদুড় এর সংক্রামন যা সামপ্রতিক সময়ে কেরেলার গাছে গাছে ঝুলছে বাদুড়

ভারতের কেরেলার করুণাপুরম গ্রামের গাছের দিকে তাকালে চমকে উঠবে যে কেউ। কারন ইদ্দুকি জেলার ১৫ একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত গাছগুলো ফলের হলেও সেখানে এখন ফলের দেখা নেই। গাছজুড়ে রয়েছে হাজার হাজার বাদুড়। এসব বাদুড়ের নাম ফ্রুট ব্যাট বা বড় উড়ন্ত বাদুড়। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয়রা বলছে, সাধারণত করুণাপুরমের অব্যবহৃত খামার জমিতে যে গাছগুলো আছে সেখানে আগে অল্প সংখ্যক বাদুড় দেখা যেত। তবে এই বছরের জুলাই থেকে তাদের সংখ্যা মাত্রারিক্ত বৃদ্ধি পেয়েছে যা এখন কয়েক হাজারে পৌছে গেছে। তারা আরও বলেন, বাদড়েরা গাছের ফল খেয়ে এখানকার কফি ও এবং এলাচের বাগান সম্পূর্নরুপে ধ্বংশ করে দিয়েছে। বাদুড় ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না।

নাগরিক সংস্থা শিগগরিই বাসিন্দাদের জন্য খোলা ট্যাংক এবং জলাশয়ের জল সাবধানে ব্যবহার করার বিষয়ে সচেতনতা ক্লাস পরিচালনা করবে। কারণ শুধু ফলে নয়, পানিতেও বাদুড়ের মলত্যাগ থাকতে পারে।

চলতি মাসে ভারতের কেরেলায় নিপা ভাইরাসের সংক্রামন ধরা পড়ে। কেরেলায় ২০১৮ সালের পর এটি নিপার ৪র্থ প্রাদুর্ভাব। শুরুতে ৪ জন হলেও এখন দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এতে ২ জন মারাও গেছেন। এবার কেরেলায় পাওয়া স্ট্রেনটি বাংলাদেশ থেকে এসেছে বলে দাবি করেছেন কেরেলার স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই স্ট্রেনটিতে মৃত্যুর হার বেশি এবং এটি মানুষ থেকে মানুষে খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

নিপা একটি জেনেটিক ভাইরাস। এই ভাইরাসটি প্রাণি থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয়। সাধারণত এই ভাইরাসের বাহক হচ্ছে বাদুড়। এটি দূষিত খাবারের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে সংক্রামিত করে এবং সংস্পর্শে ছড়িয়ে পড়ে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL