শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক / ৫০৪ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা
দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা

গাজীপুরের টঙ্গীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন এক এএসআই।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে টঙ্গী পশ্চিম থানাধীন হাজীর মাজার বস্তির মূখে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা হলেন- টঙ্গী পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজলুল হক।

জানা যায়, একটি মামলার আসামি গ্রেফতার করতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় যায় পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন একজনকে আটক করতে গেলে হাজীর মাজার বস্তি থেকে অজ্ঞাতনামা ১০০/১৫০ লোক লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে মাথায় গুরুতর আঘাত পান পুলিশের এএসআই ফজলুল হক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।

পরে আহত পুলিশ কর্মকর্তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার পর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে তিন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL