রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

দাম বাড়ল আবারো এলপিজির

নিজস্ব প্রতিবেদক / ৫৪৯ Time View
Update : সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৫:৪৩ অপরাহ্ন
দাম বাড়ল আবারো এলপিজির
দাম বাড়ল আবারো এলপিজির

ভোক্তা পর্যায়ে আবারো বাড়ানো হয়েছে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজির) দাম। সেপ্টেম্বর এর তুলনায় অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ১১৩ টাকা ৫৮ পয়সা। সে অনুসারে, ৫ থেকে ৪৫ কেজির সিলিন্ডারের দাম বাড়বে।

এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, বাজারে এলপিজির পর্যাপ্ত মজুদ আছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিঁয়ারি দেন তিনি।

এর আগে গত ৩ সেপ্টেম্বর ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগে ২ আগষ্ট ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়। তবে গত জুলাই মাসে এলপিজির প্রতি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে । যা সেপ্টেম্বর মাসে ছিল ৫৮ টাকা ৮৭ পয়সা।

এর আগে আগষ্ট মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম ছিল প্রতি লিটার ৫২ টাকা ১৭ পয়সা। যা জুলাই মাসে ছিল ৪৬ টাকা ৫৯ পয়সা এবং জুনে ছিল ৫০ টাকা ৯ পয়সা, মে মাসে ৫৭ টাকা ৫২ পয়সা  এবং এপ্রিল মাসে ৫৪ টাকা ৯০ পয়সা।

বিইআরসি বিজ্ঞতিতে জানিয়েছে, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬০০ মার্কিন ডলার ও ৬১৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬০৯ দশমিক ৭৫ মার্কিন ডলার বিবেচনায় অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL