সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

ডিএনসি রাজশাহী গোয়েন্দা, নোয়াখালী ও নড়াইল কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৬৭০ Time View
Update : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৯:১৯ অপরাহ্ন
ডিএনসি রাজশাহী গোয়েন্দা, নোয়াখালী ও নড়াইল কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার
ডিএনসি রাজশাহী গোয়েন্দা, নোয়াখালী ও নড়াইল কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : ডিএনসি রাজশাহী গোয়েন্দা, নোয়াখালী ও নড়াইল কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার

(মঙ্গলবার) ২৪শে অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহী এর উপপরিচালক মোঃ জিল্লুর রহমান এর নেতৃত্বে, একটি রেইডিং টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, পাবনা জেলার আতাইকুলা থানাধীন পুঁটিগাড়া আতাইকুলা জোনাল অফিস বিদ্যুৎ সমিতি-২ অফিস এর সামনে কাজিরহাট থেকে পাবনা গামী রাস্তার উপরে যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৫১৩১) শ্যামলী পরিবহনে অভিযান পরিচালনা করে শেখ লিটন (৪২) কে ৩০০০ (তিন) হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক পারভীন আক্তার বাদী হয়ে আতাইকুলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে আমাদের প্রতিনিধি জানান।

এদিকে (মঙ্গলবার) ২৪শে অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালী এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ এর নেতৃত্বে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, নোয়াখালী সুধারাম মডেল থানাধীন কাঞ্চনপুর বাদিতলা বাজারস্থ মোঃ সালাউদ্দিন এর দোকানের সামনে অভিযান পরিচালনা করে মোঃ অলি উল্লাহ (৫১) এর পেটের ভিতর বিশেষ কৌশলে থাকা ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত-২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।

অন্যদিকে (সোমবার) ২৩শে অক্টোবর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নড়াইল এর সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে, শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে অবৈধ মাদকের চোরাচালান রোধে নড়াইল জেলার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে মালিকবিহীন ৪৮ (আটচল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এবং গাঁজাসহ সুকান্ত বিশ্বাস নামে একজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয় বলে জানা যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL