মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও গোয়েন্দা ময়মনসিংহ কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার ‍

নিজস্ব প্রতিবেদক / ৭৮৯ Time View
Update : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও গোয়েন্দা ময়মনসিংহ কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার ‍
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও গোয়েন্দা ময়মনসিংহ কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার ‍

 

নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও গোয়েন্দা ময়মনসিংহ কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার ‍।

(মঙ্গলবার) ২৬শে ডিসেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মাসুদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক সুব্রত শুভ এর দিক-নির্দেশনায়, মতিঝিল সার্কেল পরিদর্শক মো: নিজাম উদ্দিন খাঁন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, গোলাপবাগ টোল প্লাজার সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোশারফ মুকুল ও রবিয়া নামক তিনজন আসামীকে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ‍মতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: নিজাম (৪৮)কে ১৮০০০ (আঠারো হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মো: নিজাম উদ্দিন খাঁন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

এদিকে (মঙ্গলবার) ২৬শে ডিসেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহ এর সহকারী পরিচালক মো: কাউসার হাসান রনি এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতয়ালী মডেল থানাধীন ভাটি বাড়েরা গ্রামস্থ ঢাকা টু ময়মনসিংহ রোডের পশ্চিম পার্শ্বে নেরোল্যাক পেইন্ট ডিপো এর সামনে রাস্তার উপর ক্রাউন ডিলাক্স নামীয় বাসের ভিতর অভিযান পরিচালনা করে রুমা আক্তার (৩০) ও শিরিনা বেগম (২৬)কে ১৩০০০ (তের হাজার পিস) ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL