বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত

ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৭৩৩ Time View
Update : রবিবার, ৯ জুলাই, ২০২৩, ৯:৪৯ পূর্বাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: সাবানসহ বিভিন্ন পণ্যের কার্টনে ইয়াবা পাচার ! আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার ।

 

(শনিবার) ৮ জুলাই ২০২৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ঢাকা মেট্রো (দক্ষিণ) এর উপপরিচালক মাসুদ হোসেন  এর সার্বিক তত্ত্বাবধানে, সূত্রাপুর সার্কেলের পরিদর্শক দেওয়ান মো: জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে  যাত্রাবাড়ি থানা এলাকা থেকে ১২০০০ (বার হাজার) পিস ইয়াবাসহ কক্সবাজারের উখিয়াভিত্তিক মাদক পাচারকারী মোঃ খোরশেদ আলম জিসান (৩২) ও মোঃ জিয়াউল হক (৪৫) কে হাতেনাতে গ্রেফতার করে। একই টিম গেন্ডারিয়া থানা এলাকা থেকে ০৬ (ছয়) কেজি গাঁজাসহ নুরুল আলম (৪০) কে হাতেনাতে গ্রেফতার করে।এ বিষয়ে উপপরিচালক মাসুদ হোসেন বলেন,গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে যা জানা গেছে মোঃ খোরশেদ আলম জিসান ও মোঃ জিয়াউল হক পেশাদার মাদক পাচারকারী। মোঃ খোরশেদ আলম জিসান আবুল খায়ের গ্রুপের মার্কেটিং ম্যানেজার এবং মোঃ জিয়াউল হক তার সহযোগী হিসেবে সাবানসহ বিভিন্ন পণ্যের কার্টনে ইয়াবা পাচারকাজে যুক্ত। সড়কপথে বাসে কিংবা ট্রেনে পণ্য সরবরাহের আড়ালে ইয়াবা পাচার করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেয়ার কাজে যুক্ত ছিল। পরিদর্শক দেওয়ান মো: জিল্লুর রহমান বলেন,আসামীদের বিরুদ্ধে পূর্বে মাদক মামলা ছিল কিনা যাচাই করা না গেলেও, তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়েছে, যার পরীক্ষা-নীরিক্ষা চলমান আছে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী  দুইটি পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানান ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL