শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ Logo মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর অভিযান অব্যাহত Logo ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ (উত্তর) কর্তৃক ৮০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ Logo ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো Logo দুর্নীতি আর দুর্ব্যবস্থায় আমরা গলা পর্যন্ত ডুবছি: সরকারি চাকরিজীবীদের বদলানো যাচ্ছে না কেন?

ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), কুমিল্লা ও মৌলভীবাজারে বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার ‍

নিজস্ব প্রতিবেদক / ৬৩১ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৫:১৭ অপরাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), কুমিল্লা ও মৌলভীবাজারে বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধা
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), কুমিল্লা ও মৌলভীবাজারে বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধা

নিজস্ব প্রতিবেদক: আবারো ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), কুমিল্লা ও মৌলভীবাজারে বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার ‍।

(শনিবার) ১৬ই ডিসেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) এর উপপরিচালক মোঃ আবুল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক-নির্দেশনায়, মিরপুর সার্কেল পরিদর্শক সাইফুল ইসলাম ভূইঁয়া এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, গাজীপুর সদর থানাধীন কাথোরা এলাকায়  অভিযান পরিচালনা করে রত্না আক্তার (৩০)কে ৩৭০০ (তিন হাজার সাতশত) পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ ১,০৫,৩০০ (এক লক্ষ পাঁচ হাজার তিনশত) টাকা, ২টি সীম এবং  একটি বাটন মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক সাইফুল ইসলাম ভূইঁয়া বাদী হয়ে গাজীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

এদিকে (শনিবার) ১৬ই ডিসেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মো: শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন কোরপাই কাজীবাড়ী নুরানীয়া মাদ্রাসার কাছে অভিযান পরিচালনা করে মোঃ নাজমুল (৩২), পিতা: মৃত শাহজাহান মিয়াকে ৪ (চার) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

অন্যদিকে শনিবার) ১৬ই ডিসেম্বর, ২০২৩ মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্ত‌র, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর উপপ‌রিচালক মিজানুর রহমান শরীফ এর সা‌র্বিক তত্ত্বাবধা‌নে, প‌রিদর্শক জাকির হোসেন এর নেতৃত্বে একটি রেইডিং টিম  শ্রীমঙ্গল থানাধীন স্টেশন রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ রিপন মিয়া(২৮) পিতা- মোঃ ছুরত আলী,মাতা-রাবেয়াকে (১২০০) বারোশত পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL