শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo র‌্যাব-১ কর্তৃক ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), ব্রাহ্মণবাড়িয়া ও কুড়িগ্রামে বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৬৪ Time View
Update : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১২:১২ অপরাহ্ন
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), ব্রাহ্মণবাড়িয়া ও কুড়িগ্রামে বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), ব্রাহ্মণবাড়িয়া ও কুড়িগ্রামে বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: আবারো ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), ব্রাহ্মণবাড়িয়া ও কুড়িগ্রামে বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার।

(শনিবার) ২৫শে নভেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মোঃ আবুল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক-নির্দেশনায়, মিরপুর সার্কেল পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার টোল প্লাজা এ২২ লেনে খাগড়াছড়ি (দীঘিনালা) হইতে আগত ঠাকুরগাঁও গামী শান্তি পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-০৯০৯) বাসে অভিযান পরিচালনা করে রুপন চাকমা (২৩), রুপায়ন তনচংগ্যা প্রকাশ বাবুল (৩৮) ও গান্দিমালা তনচংগ্যা (৪৫)কে ৭৩০০ (সাত হাজার তিনশথ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে (শনিবার) ২৫শে নভেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মু: মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক বেলায়েত হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ব্রাহ্মণবাড়িয়া  আখাউড়া থানাধীন আজমপুরস্থ নাঈম  হোটেলের সামনে সিঙ্গারবিল-আখাউড়া সড়কে অভিযান পরিচালনা করে ১৮( আঠারো) কেজি গাঁজাসহ মোছাম্মদ রিনা বেগম( ৪২) ও মোছাম্মৎ আসমা আক্তার(২২)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক বেলায়েত হোসেন  বাদী হয়ে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অন্যদিকে (শনিবার) ২৫শে নভেম্বর, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, কুড়িগ্রাম এর সহকারী পরিচালক আবু জাফর এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক (ভার:) মো: আব্দুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সদর থানাধীন মধ্য কুমারপুর মোল্লা পাড়া নাগেশ্বরী কুড়িগ্রাম পাকা সড়কের উপর অভিযান পরিচালনা করে আব্দুল কাইয়ুম (৬৭)কে ৪ (চার) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক (ভার:) মো: আব্দুর রহমান বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL