বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর), (দক্ষিণ) ও ফরিদপুর কর্তৃক বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার Logo ডিএনসি কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৫৭৫০০ পিস ইয়াবাসহ চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo তারেক রহমানের আসনে পেশাজীবীদের মিছিল Logo এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট Logo নির্বাচনি কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে ইসির সভা Logo বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা Logo ডিএনসি নোয়াখালী, সেনাবাহীনী ও র‌্যাব কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

ডিএনসি চট্টগ্রাম মেট্রো (উত্তর), ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৬৮১ Time View
Update : বুধবার, ৭ জুন, ২০২৩, ৭:২৫ অপরাহ্ন
ডিএনসি চট্টগ্রাম মেট্রো (উত্তর) , ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে বিপুল পরিমান মাদক উদ্ধার।
ডিএনসি চট্টগ্রাম মেট্রো (উত্তর) , ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে বিপুল পরিমান মাদক উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক!  আবারো ডিএনসি চট্টগ্রাম মেট্রো (উত্তর), ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার।

(মঙ্গলবার) ৬ই জুন, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর  উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক ব্রজলাল চাকমা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন শাহ আমানত টোল প্লাজা এলাকায় যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে অভিযান পরিচালনা করে  মোঃ রিদুয়ান (২৫) ও মোঃ নুর আলম (২০)কে ১৮৬০ (এক হাজার আটশত ষাট) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।  আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক নাসরিন পারভীন রুমি তালুকদার বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে (সোমবার) ৫ই জুন, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মু: মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক বেলায়েত হোসেন এর নেতৃত্বে একটি রেডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানাধীন খরমপুর বাইপাস এলাকাস্থ মেসার্স পূবালী এন্টারপ্রাইজের সামনে স্থলবন্দর হইতে সুলতানপুর রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২১ (একুশ) কেজি গাঁজাসহ ফিরোজা বেগম প্রকাশ নুরজাহান প্রকাশ রাহেলা (৬০), মোছা: শিউলি বেগম (৪৫), মোছা:জুলেখা বেগম (৪০)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে আখাউড়া  থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

অন্যদিকে (মঙ্গলবার) ৬ই জুন, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, হবিগঞ্জ এর সহকারী পরিচালক সাজেদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে,  মাধবপুর থানাধীন জিন্নাতপুর মধ্যবেজুড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৬(ছাব্বিশ) কেজি গাঁজাসহ ১। মোঃ ছায়েদুর মিয়া ওরফে সাইদুল (৪৪), আয়েশা আক্তার(৩২)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে আমাদের প্রতিনিধি জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL