রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন ব্রিটিশ চিকিৎসক Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ঢাকার অভিযান অব্যাহত Logo দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে Logo ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের নতুন করে খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কর্তৃক ১৫ কেজি গাঁজা উদ্ধার Logo বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের বাড়ল Logo দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo জিয়াউর রহমানকে নিয়ে ছাত্রদল নেতার ব্যতিক্রমী কর্মসূচি

ডিএনসি কক্সবাজার কর্তৃক ১ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৪:১৫ অপরাহ্ন
ডিএনসি কক্সবাজার কর্তৃক ১ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার
ডিএনসি কক্সবাজার কর্তৃক ১ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার কর্তৃক আবারো ১ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার। জানা যায়, (সোমবার) ১৭ই মার্চ, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, কক্সবাজার এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, উখিয়ার বালুখালি ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে, কক্সবাজার-টেকনাফ সড়কের ৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশ মুখে টমটম গাড়ী করে চালের বস্তায় অভিনব কায়দায় পাচারের সময় ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবাসহ বালুখালীর বাসিন্দা রুহুল আমিন, পিতা: মৃত বদিউর রহমানকে হাতেনাতে গ্রেফতার করে।

এ বিষয়ে সহকারী পরিচালক ‍সিরাজুল মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একদল পাচারকারী ইয়াবার একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে মজুত করতে নিয়ে যাচ্ছে। এরপর আমরা সন্ধ্যায় বালুখালী ক্যাম্পের প্রবেশমুখে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী শুরু করি। এক পর্যায়ে একটি টমটমে থাকা চালের বস্তা থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবাসহ ১জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। এছাড়াও অপর একটি অভিযানে, উখিয়া এলাকায় রোহিঙ্গা সামছু আলম(৩২) ও আব্দুস ছবির(২৫)কে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করি।

আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL