মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কিশোর গ্যাং প্রতিরোধে বাংলাদেশের জনগণের করণীয় ও এর প্রতিকার: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার, শীর্ষ মাদককারবারী গ্রেফতার Logo বাংলাদেশে অপ্টোমেট্রি পেশার ইতিহাসে নতুন মাইলফলক: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলে অন্তর্ভুক্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত Logo ডিএনসি মৌলভীবাজার কর্তৃক ৪০০ পিস ইয়াবা উদ্ধার Logo হাসপাতাল ও ক্লিনিকে রোগীর অপেক্ষার সময় কমাতে স্বাস্থ্যসেবা চেইন: বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত সমাধান Logo বাংলাদেশের টিকা নিরাপত্তা ও স্বাস্থ্য সার্বভৌমত্ব: এখনই দেশীয় ভ্যাকসিন উৎপাদনে জাতীয় বিনিয়োগের সময় Logo আবারো ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসির অভিযানে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ

ডিএনসি কক্সবাজার ও কুমিল্লা কর্তৃক ৫০,০০০ পিস ইয়াবা ও ২৪ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪৪৫ Time View
Update : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন
ডিএনসি কক্সবাজার ও কুমিল্লা কর্তৃক ৫০০০০ পিস ইয়াবা ও ২৪ কেজি গাঁজা উদ্ধার
ডিএনসি কক্সবাজার ও কুমিল্লা কর্তৃক ৫০০০০ পিস ইয়াবা ও ২৪ কেজি গাঁজা উদ্ধার

(বৃহস্প্রতিবার) ২৮ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর , জেলা কার্যালয় কক্সবাজার এর উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্বাবধানে, পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম এর নেতৃত্বে, একটি রেইডিং টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কক্সবাজার সদর মডেল থানাধীন পৌরসভার ঝাউতলা ১১নং ওয়ার্ডস্থ গাড়ির মাঠ নামক এলাকায় পিআরু অটো মোবাইল এন্ড ইন্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে অভিযান পরিচালনা করে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার (চট্রমেট্রোঃ গ-১১-০৫০৭) সহ  আব্দুল করিম (২৬) কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে ছাব্বির আহমদ (৪০) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে (শুক্রবার) ২৯ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর , কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এঁর সার্বিক তত্ত্বাবধানে,  উপপরিদর্শক তমাল মজুমদার এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতয়ালী থানাধীন কুমিল্লা রেলস্টেশনের জামে মসজিদের উত্তর পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২৪(চব্বিশ) কেজি গাজাঁসহ মোঃ নাসির উদ্দীন (৪৭) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক তমাল মজুমদার বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL