রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) ও (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo মোবাইলের আলো নয়, অদেখা সমস্যাটিই কি আমাদের চোখের সবচেয়ে বড় ঝুঁকি? Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১৩০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) ও গোয়েন্দা ঢাকা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo দ্বিতীয় লংমার্চ থেকে যেসব দাবিদাওয়া জানাল জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট Logo ডিএনসি কিশোরগঞ্জ কর্তৃক ২০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার Logo একই বিষয়ে পড়াশোনা, শিক্ষার মানও হোক সমান: ড. মোহাম্মদ মিজানুর রহমান Logo সরকারকে এখনই সতর্ক হতে হবে: ভেতরের দুর্বলতা যেন সরকারের অর্জনকে নষ্ট না করে Logo ডিএনসি গাজীপুর কর্তৃক ১৫০০ পিস ইয়াবা উদ্ধার

জাতিসংঘের সহকারী মহাসচিব বাংলাদেশে এসেছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে

নিজস্ব প্রতিবেদক / ৩৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২২ অপরাহ্ন
জাতিসংঘের সহকারী মহাসচিব বাংলাদেশে এসেছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে
জাতিসংঘের সহকারী মহাসচিব বাংলাদেশে এসেছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে

কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন জতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং ২ নাম্বার এবং দুপুরে বালুখালী ৮ নাম্বার এবং ২০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশ পরিদর্শন করেন তিনি।

এদিকে ক্যাম্প পরিদর্শনকালে তিনি সেখানে রোহিঙ্গাদের পাশাপাশি ক্যাম্পের পরিস্থিতি দেখভালের সঙ্গে যুক্ত জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কর্মকর্তাসহ মানবিক সহায়তায় যুক্ত অন্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে বাংলাদেশের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং শরনার্থী শিবিরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি কেমন সেটা সরেজমিনে জানার চেষ্টা করেন।

১৪ এপিবিএন অধিনায়ক মো. ইকবাল বলেন, জাতিসংঘের সহকারী সেক্রেটারির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ১৪ ও ৮ এপিবিএনের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-২/ওয়েস্ট এ অবস্থিত ভ্রাম্যমাণ ফায়ার ফাইটিং ইউনিট, ক্যাম্প-১৮ এ অবস্থিত কালচারাল মেমোরি সেন্টার এবং ক্যাম্প-৮/ওয়েস্ট এ অবস্থিত ওয়াচ টাওয়ার পরিদর্শন করেন।

এর আগে সকালে কক্সবাজারে আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকা। এরপর সাড়ে ১১টায় কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও বৈঠক করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL