শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo অতিবৃষ্টির পর ঘূর্ণিঝড়ের শঙ্কা, পূর্বাভাসে আরও যা আছে Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কর্তৃক ৩৮ কেজি গাঁজা উদ্ধার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ কর্তৃক ৮০ কেজি গাঁজা উদ্ধার Logo ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কর্তৃক বৃহত্তম চালান ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে কি না জানালেন ট্রাম্প Logo দেড় লাখ টন পরিশোধিত ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত Logo ঢাকার অভিজাত বনানী এলাকায় অবৈধ শিশাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান Logo টানা ৫ দিন বৃষ্টির আভাস

এবার ডেঙ্গুতে মৃত্যের সংখ্যা ৭০০ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক / ৫২৯ Time View
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন
এবার ডেঙ্গুতে মৃত্যের সংখ্যা ৭০০ ছাড়ালো
এবার ডেঙ্গুতে মৃত্যের সংখ্যা ৭০০ ছাড়ালো

দেশে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ ১০ জনের ৫ জন রাজধানী ঢাকা ও বাকি ৫ জন রাজধানীর বাইরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এতে চলতি বছরের শুরু থেকে মৃত্যের সংখ্যা দাড়িয়েছে ৭১৬ জনে। সর্বশেষ আরো ২ হাজার ৭৪৮ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সন্ধ্যায় ডেঙ্গুবিষয়ক নিয়মিত হালনাগাতকৃত এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশে ২ হাজার ৭৪৮ রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫১। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৯৭ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ৩৩৫ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকার ৬৬ হাজার ৬৫ ও ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে ৭৯ হাজার ২৭০ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৪ হাজার ৪২১ জন। ঢাকায় ৬১ হাজার  ১৪১ ও ঢাকার বাইরে ৭৩ হাজার ২৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সরকারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ১৯৮ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে  বর্তমানে ৪ হাজার ৪১১ এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাতপাতালে ৫ হাজার ৭৮৭ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ৫৬৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। ফেব্রয়ারিতে ১৬৬, মাার্চে ১১১, এপ্রিলে ১৪৩, মে মাসে ১ হাজার ৩৬, জুনে ৫ হাজার ৯৫৬, জুলাইয়ে ৪৩ হাজার ৮৫৪, আগষ্টে ৭১ হাজার ৯৭৬ এবং চলতি মাসের শুরু থেকে গতকাল পর্যন্ত ২১ হাজার ৫২৭ ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL