রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ১১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) ও নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা ও গাঁজা উদ্ধার Logo শুধু ট্রেড লাইসেন্স নয়, অপটিক্যাল শপ ও অপটোমেট্রি ক্লিনিকের জন্য চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন ও কঠোর নিয়ন্ত্রণ Logo ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো কর্তৃক ৩৬,০০০পিস ইয়াবাসহ গ্রেফতার ২ Logo যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের Logo ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন Logo বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

ঈদের ছুটিতেও মাদককারবারীদের পিছু ছাড়ছে না ডিএনসি

নিজস্ব প্রতিবেদক / ৪৭৮ Time View
Update : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ন
ঈদের ছুটিতেও মাদককারবারীদের পিছু ছাড়ছে না ডিএনসি
ঈদের ছুটিতেও মাদককারবারীদের পিছু ছাড়ছে না ডিএনসি

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মো: রাশেদুজ্জামান বলেন,  ঈদের ছুটিকে কাজে লাগিয়ে মাদককারবারীরা যেন মাদকের বিস্তার ঘটাতে না পারে সেজন্য আমাদের বিশেষ টিম সজাগ রয়েছে। ঈদের ছুটিতেও পিছু ছাড়ছিনা মাদক চোরাকারবারীদের। আবারো ডিএনসি মেট্রো (উত্তর) কর্তৃক ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার।

জানা যায়, (শুক্রবার) ২১শে এপ্রিল , ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার,  অতিরিক্ত পরিচালক মো: জাফরুল্যাহ কাজল এর দিক-নির্দেশনায়, উপপরিচালক মো: রাশেদুজ্জামান এর সার্বিক তত্তাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর সমন্বয়ে, ধানমন্ডি সার্কেল পরিদর্শক তপন কান্তি শর্মা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা- পশ্চিম থানাধীন, আব্দুল্লাহপুর মাছের আড়ত, নিউ শতক মৎস ভান্ডারের সামনে রাস্তার উপর একটি ট্রাকে অভিযান পরিচালনা করে নজরুল ইসলাম (৪২), ও আব্দুল মালেক (৫০)কে ৪ (চার) হাজার পিস ইয়বাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক তপন কান্তি শর্মা  বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে আমাদের প্রতিনিধি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL