শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের Logo যুদ্ধের মধ্যেই দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র Logo দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ডিএনসি ঢাকা গোয়েন্দার অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার Logo সায়দাবাদে মাদক কারবারিদের গুলিতে ডিএনসির কর্মকর্তা আহত Logo রমজানে পানিশূন্যতা দূর করবে ৪ ফল Logo ইরানের সঙ্গে সংঘাতে প্রথম মার্কিন ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র Logo পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী Logo ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক ইয়াবা ও গাঁজা উদ্ধার

লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের

নিজস্ব প্রতিবেদক / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের
লেবাননে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ইসরাইলের

গণহত্যাকারী ইসরাইলের অর্থমন্ত্রী বৈরুতের শহরতলিতে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন।

ইসরাইলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সতর্ক করেছেন যে, বৈরুতের সমগ্র দক্ষিণ শহরতলি—যেখানে শহরের লাখ লাখ দরিদ্র বাসিন্দা বসবাস করেন—গাজার মতো ধ্বংসযজ্ঞের সম্মুখীন হবে।

ইসরাইলি সামরিক বাহিনী ওই পুরো এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর তিনি এ হুমকি দেন।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে স্মোট্রিচ বলেন, ‘খুব শিগগির দাহিয়েহ দেখতে খান ইউনিসের মতো হবে।’

ইসরাইলের উত্তর সীমান্ত পরিদর্শনের সময় এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘হিজবুল্লাহ ভুল করেছে এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। আমরা ইরানে অক্টোপাসের মাথায় আঘাত করছি এবং একই সঙ্গে হিজবুল্লাহর হাত কেটে ফেলব।’

সূত্র: আলজাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL